আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ফ্যাশন দুনিয়া কাকে সমর্থন করেছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ কয়েক বছর ধরেই ফার্স্ট লেডি মিশেল ওবামা ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ফ্যাশন ডিজাইনারদের প্রিয়পাত্রী ছিলেন। কিন্তু নিউইয়র্কভিত্তিক ফরাসী ডিজাইনার শোফি থিয়ালেট আরো এক কদম এগিয়ে গেছেন, তিনি হবু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাক ডিজাইন করতে অস্বীকৃতি জানিয়েছেন। মেলানিয়ার স্বামী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আদর্শের কারণেই তার এই সিদ্ধান্ত। থিয়ালেট শুধু নিজেই প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হননি, অন্য ফ্যাশন ডিজাইনারদেরকেও তিনি তার পথ অনুসরণ করার অনুরোধ করেছেন।
ইত্তেফাক/এএন