কণ্ঠশিল্পী হিসেবে ফাহমিদা নবীর পরিচয়, এবার হাজির হলেন মডেল হিসেবে। ঘর সাজানোর সামগ্রী প্রস্তুতকারী একটি পণ্যের মডেল হিসেবে অভিনয় করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
পুরান ঢাকার একটি শুটিংবাড়িতে গত সপ্তাহে কাজটির শ্যুটিং হয়। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। দু-এক দিনের মধ্যে এর প্রচার শুরু হবে।
নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাঈদ খন্দকার।
এর আগে প্রায় দুই বছর আগে প্রথমবারের মতো একটি মুঠোফোন কোম্পানীর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন ফাহমিদা। এটি তাঁর দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র। শুরুর দিকে যখন আমাকে এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব দেওয়া হয়, তখন ভাবনাটা ভালো লেগে যায়। এরপর কাজটি করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ফাহমিদা নবী।
ইত্তেফাক/এমএআর