সিদ্ধিরগঞ্জে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড বাসস্ট্যান্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, আব্বাস আলী ও সাব্বির হোসেন। তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও দুইটি চাপাতি জব্দ করা হয়েছে।
 
র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন জানান, সোমবার রাতে আনসার উল্লাহ বাংলা টিমের ওই দুই সদস্য চিটাগংরোড বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ