সিলেট ও মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল-অভিনেত্রী ফারহানা মিলি। একটি নাটকের শুটিংয়ে তারা ছিলেন সেখানে। নতুন এ নাটকটির নাম ‘শেষ বিকেলের প্রেম’। পরিচালনায় এস এম শাহিন আর চিত্রনাট্যে হাসি ইকবাল।
নাটকটিতে উষ্ণ চরিত্রে মিলন আর অহনা চরিত্রে দেখা যাবে মিল ‘কে। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছ। সোমবার শুটিং শেষ হয়েছে। মিলন এ নাটকে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করছেন।
শুটিংয় নিয়ে মিলন বললেন, দারুণ লোকেশনে শ্যুট হয়েছে। শুটিংয়ের জন্য যে ইজেলটি আনা হয় সেটি বাচ্চাদের। কিন্তু ওটা নিয়েই কাজ করতে হয়েছে। দৃশ্যধারনের সময় বোঝাতে হয়েছে এটা একটা প্রফেশনাল ইজেল। সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভাল লাগবে বলে জানান তিনি। শিগগিরই নাটকটি প্রচারিত হবে।
IMG0
উল্লেখ্য, অভিনেতা মিলন সম্প্রতি একসঙ্গে চারটি সিনেমায় কাজ শেষ করলেন। এরমধ্যে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ও শাহ আলম মণ্ডলের ‘সাদাকালো প্রেম’।
ইত্তেফাক/এমএআর