ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ময়মনসিংহ শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রাশেদুজ্জামান লিয়ন (১৫) ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে।
 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লিয়নকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
 
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ