কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দিরের আট প্রতিমা ভাঙচুর, মামলা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মন্দিরের কমিটি নিয়ে কোন্দলের জের ধরে হামলা চালিয়ে আটটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। করেছেন।
 
মঙ্গলবার ভোররাতে উপজেলার মধুপুর ইউনিয়নের রাধারামপুর এলাকার মঠখোলা হরিবাসর মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায় বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে রবিন রায় ও দিলিপ রায়সহ অজ্ঞাত আট/১০ জনের বিরুদ্ধে মামলা
 
নরেশ চন্দ্র রায় বলেন, ‘আমাদের কমিটি বৈধ উপায়ে গঠনের পরও রবিন রায় ও দিলিপ রায় প্রায়ই এই কমিটির বৈধতা তুলে তা ভেঙ্গে দিয়ে ওই দুইজনকে সভাপতি ও সম্পাদক করার জন্য আমাদের উপর চাপ প্রয়োগসহ গুণ্ডা-মাস্তান দিয়ে নির্যাতন করে আসছে। ভোরে তারাই আটটি প্রতিমা ভাঙচুর করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে।’
 
মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আয়নাল হক বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ষড়যন্ত্রমূলক।’ এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
 
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
 
ইত্তেফাক/এএসএমইউ