রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার 'পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রিশন (পি জি পি এন)' প্রোগ্রামে স্নাতকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট (এন এন আই) এক বছরব্যাপী এ সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। এতে সারাবিশ্ব থেকে চার হাজার তিন'শ জন চিকিৎসক অংশ নেন। বিগত বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও এ বছর তিন'শ জন শিশুরোগ বিশেষজ্ঞ এ কোর্সে অংশগ্রহণ করেন। সনদ বিতরণের মাধ্যমে বছরব্যাপী এ সম্মাননা কোর্সের সমাপনী এবং একটি কর্মশালার আয়োজন করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এম,পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডা. এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিকাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান।
ইত্তেফাক/এসএস