ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই কাতারি নারীর বাছ থেকে ৫৬ লাখ ডলার সমমূল্যের মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে মুখোশধারীরা। সোমবার লে বোর্গেত বিমানবন্দরে তাদের বিলাসবহুল বেন্টলি গাড়িতে করে যাওয়ার সময় শহরের দক্ষিণে তাদের পথরোধ করে ছিনতাই করা হয়।
শুধু তাই নয়, দুই বোনের উপর টিয়ার গ্যাস স্প্রে করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা অলংকার, পোশাক, লাগেজ সবকিছু নিয়ে গেছে। একই এলাকায় দুই বছর আগে এক সৌদি যুবরাজ ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। উল্লেখ্য, প্যারিসের লে বোর্গেত বিমানবন্দরের বিপণন কৌশলের স্লোগান হচ্ছে, ইউরোপের অভিজাত বাণিজ্যিক বিমানবন্দর।
প্যারিসের যে এলাকায় ছিনতাইয়ের ঘটনা সংগঠিত হয়েছে সেখানে প্রায়ই এই ধরণের ঘটনা ঘটে। অপরাধীরা বিলাসবহুল গাড়ি কিংবা ধনী পর্যটকদের আক্রমণ করা হয়। গত এপ্রিলে পূর্ব এশিয়ার একজন আর্ট কালেক্টরের কাছ থেকে ৪ মিলিয়ন ইউরো মূল্যমানের অলংকার ছিনিয়ে নেয় তিন মুখোশধারী ব্যক্তি। এছাড়া গত অক্টোবরে মার্কিন টিভি রিয়ালিটি স্টার কিম কারদাশিয়ানের কাছ থেকে ৬ মিলিয়ন ইউরো ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ২০১৪ সালে এক সৌদি যুবরাজের কাছ থেকে আড়াই লক্ষ ইউরো ছিনিয়ে নেয়। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ