সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর, সৌমিত্র সম্পাদক

 
সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির সকল সদস্যের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নির্বাচনে কন্ঠভোটে আলহাজ্ব এম সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল) সভাপতি ও সৌমিত্র চক্রবর্তী (দৈনিক পূর্বকোণ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। ১১ সদস্য কমিটিতে সহ-সভাপতি জহিরুল ইসলাম (আমারদেশ), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (নয়া দিগন্ত), অর্থ-সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাস (প্রথম আলো), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন (বণিক বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া (আমাদের সময়), অফিস, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের (ডেসটিনি), কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফোরকান আবু (যুগান্তর) ও এম হেদায়েত (কর্ণফুলী) নির্বাচিত হয়েছেন। সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও এম হেদায়েতের পরিচালনায় সভায় পূর্ববর্তী বছরের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়।
 
এ দিকে নির্বাচনের পর পর সংগঠনটির কার্যালয়ে এসে নতুন কমিটিকে অভিনন্দন জানান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুঁইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।