কক্সবাজারে তিন দিনব্যাপী পাটা সম্মেলন শুরু

১৬ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজারে  আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাসিফিক এশিয়া ট্যুরিজম এসোসিয়েশন (পাটা) সম্মেলন।
বুধবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ আয়োজনে হোটেল রয়েল টিউলিপে এই সম্মেলন শুরু হবে।
 
মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস সংবাদ সম্মেললনে  জানান, কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
১৬ টি দেশের ৪৬ প্রতিনিধি এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিসহ শতাধিক ছাত্র এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
 
 
ইত্তেফাক/এমআর/এমএইচ