জলঢাকায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১ বছর পর এ বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা সভার প্রধান অতিথি ছিলেন।

 
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আ.লীগ সভাপতি আলহাজ্ব আশরাফ আলী। এ সময় বক্তব্য দেন। পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আ.লীগ সহ শাহ মোকলেছার রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, উপজেলা আ.লীগ সাবেক সভাপতি আব্দুল মান্নান, মহিলা আ.লীগ নেত্রী আফরোজা রোজী, অধ্যক্ষ একে আজাদ, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত অনিল কাষ্টম প্রমুখ।
 
স্থানীয় সংসদ সদস্যের কাছে বক্তারা জানতে চায় উপজেলা আ.লীগ কাউন্সিল আর কতদিন পর হবে? তারা বলেন, দীর্ঘ ১৩ বছর দলটিতে কাউন্সিল না হওয়ায় নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। অবিলম্বে কাউন্সিল দিয়ে দলকে পুনঃগঠন করার আহবান জানান নেতাকর্মীরা।
 
এমপি গোলাম মোস্তফা নেতাকর্মীদের দাবীর প্রতি একমত পোষণ করেন।
ইত্তেফাক/এএন