মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদ

মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু মুক্তিযোদ্ধা আলী আশ্রাবকে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর বিচারের দাবিতে সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। দুপুর পর্যন্ত এ সড়কে বাস চলাচল বন্ধ থাকে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের কুদঘাটা বাজারে ইউপি চেয়ারম্যান তুচ্ছ ঘটনার জেরে মুক্তিযোদ্ধা আলী আশ্রাবকে মারধর করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন ফকির প্রমুখ। এদিকে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতকারী চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চুকে গ্রেফতার, চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও তার বিভিন্ন দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের জন্য মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
 

ইত্তেফাক/এএন