রণবীরকে ফ্লপ অভিনেতা বললেন সালমান!

সালমান-রণবীরের মধ্যে ‘ঠাণ্ডা লড়াই’ চলছে! বলিউডে এমন গুঞ্জনই দীর্ঘদিন ধরে ঘুরছে। তবে এই সুপারস্টারের মধ্যে যে বৈরিতা চলছে সেটা অনেক আগেই প্রকাশ্যে এসেছে। এর কারণ হিসেবে অনেকের সহজ হিসেব, ক্যাটরিনা কাইফকে নিয়ে এ দূরত্ব। সম্প্রতি আবারো সেই ছাইচাপা আগুনে বাতাস দিলেন মি. খান। 
 
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’তে রণবীর ও ক্যাটরিনা অভিনয় করেন। এরপর তাদের মধ্যে পানি অন্যদিকে গড়ায়। রণবীর-ক্যাটরিনার ব্রেকআপও হয়ে গিয়েছে বেশ আগে। ব্রেকআপের খবরের মধ্যে বেশ কয়েকবার সালমানের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। অনেকে ধারণা করেছিলেন, সালমান বোধহয় ক্যাটের দিকে ফিরছেন! 
 
তবে ক্যাটরিনা-সালমানের দূরত্ব কমার ‘খবর’ যদি সত্যি না-ও হয়, সালমান আর রণবীর কাপূরের দূরত্ব কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। দু’জনের ‘ঠাণ্ডা লড়াই’-এর জল্পনা বাড়িয়ে সম্প্রতি ‘বিগ বস’-এ রণবীরকে তাঁর ফ্লপ ছবি নিয়ে খোঁচা দিলেন সালমান।
 
সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘বিগ বস’-এ এসেছিলেন আলিয়া ভাট। সেখানেই আলিয়াকে সালমান বলেন, “রণবীর (সিংহ)কে এ বার তুমি গায়েব করে দাও, রণবীর (কপূর) তো এমনিতেই গায়েব হয়েই গেছে।”
 
নাম নিয়ে জাগলিং করলেও ইদানীং রণবীর কাপূরের পর পর ফ্লপ ছবি নিয়ে যে সালমানের এই খোঁচা, সেটা নিশ্চিত করেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। পরবর্তী ছবি ‘ড্রাগন’-এ একসঙ্গে কাজ শুরু করছেন আলিয়া-রণবীর। তবে তাঁকে নিয়ে সালমানের এই ‘তামাশা’র এখনও কোনও জবাব দেননি রণবীর।বলিউড লাইফ, আনন্দাবাজার।
 
ইত্তেফাক/এমএআর