পাঁচ বছর পর সানি লিওনের কামব্যাক!

শিরোনাম দেখে সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগতে পারে, সানি লিওন কোথায় ফিরে আসছেন! পুরনো ক্যারিয়ানে নাকি! সাবেক এ পর্ণ তারকা এখন পুরো-দস্তুর বলিউড অভিনেত্রী। ইতোমধ্যে নিজের জায়গাটাও মজবুত করে নিয়েছেন, সেটা অভিনয় না হোক, জৌলসে তো! সানি এবার আবারো আসছেন ‘বিগ বস ১০’ এ। 
 
পাঁচ বছর পর ফের টেলিভিশনে সানি লিওন। গতকাল মঙ্গলবার ‘বিগ বস ১০’এর ঘরে ফের ঢুকছেন তিনি। তবে এ বার প্রতিযোগী নয়, এ বার ভূমিকা বিচারকের।
 
এর আগে ২০১১ সালে সানি লিওন ইন্দো-কানাডিয়ান তারকা হিসেবে বিগ বস হাউসে ছিলেন টানা ৪২ দিন। তবে এ বার তিনি একটি গেমে অংশ নিতে যাচ্ছেন। বিগ বসে উপস্থিত ১০ প্রতিযোগীর কাজ হল সানিকে ইমপ্রেস করা। আর তার বিচারে নম্বর দেওয়ার ভারও এ নায়িকার হাতেই।
IMG0
 
পাঁচ বছর আগে ‘বিগ বস’ থেকে বেরনোর পর পূজা ভাটের ‘জিসম ২’তে অফার পান সানি। এরপর তার বাকি বলিউড ট্যুরটা সবারই জানা। ফের টেলিভিশনে আসছেন, দেখার অপেক্ষায় তাই ভক্তরা।খবর ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
এদিকে, গতকাল প্রকাশিত বিবিসির ২০১৬’র ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় অবিশ্বাস্য হলেও সানি লিওনের নাম এসেছে। তিনি ছাড়াও তালিকায় রয়েছেন আরও চারজন ভারতীয় নারী। কিন্তু সানিই একমাত্র বলিউডের। বছরজুড়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন দাপিয়ে বেড়ালেও প্রভাবশালী নারীর তালিকায় তাঁদের কারও নাম নেই। হয়তো বির্তকে-সমালোচনার কারণে সানির এই খেতাব।   
 
ইত্তেফাক/এমএআর