রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তিন জঙ্গি আত্মসমর্পণ করেছে। এরা হলো, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হাফেজ মো. মাসুদ রানা (১৮), হাফিজুর রহমান (১৬) ও আক্তারুজ্জামান (১৮)।
এরা শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলাকারী শফিউলের অনুসারী। শফিউলের মাধ্যমেই তারা জঙ্গিবাদের প্রতি অনুপ্রাণিত হয়।
শফিউল রংপুর মহানগরীর নুরপুর সালাসিয়া ক্যাডেট মাদরাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। আত্মসমর্পণকারী ওই তিনজনও একই মাদরাসার ছাত্র।
প্রসঙ্গত, ওই মাদরাসার পিয়ন ও হত্যা মামলার আসামি আরিফুলের মাধ্যমে শফিউল জঙ্গিবাদের অন্ধকার জগতে প্রবেশ করে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি, রসিক মেয়ের শরফউদ্দিন আহমেদ ঝন্টু, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদে, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসনা আহমেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মোয়াজ্জোম হোসেন ও র্যাব-১৩ অধিনায়ক কমান্ডার এটিএম আতিকুল্লাহ উপস্থিত রয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ