একটি এসএমএসের মাধ্যমে পুরো মাসের বাজার-সদাই করা সম্ভব। স্বপ্ন হলেও তা বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো ‘স্বপ্ন সদাই’।
বাংলাদেশে এই প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। এই অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে পণ্যের সঠিক দাম বলে দর্শক তাৎক্ষণিকভাবে সেই পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব।
প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথির হাত দিয়েই পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপ চারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা। এবারের পর্বের অতিথি হিসেবে আসছেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর।
সায়েম সালেক’র উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টায়, বৈশাখী টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/এমএআর