ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহত নিহার (০২) বড় হামেরদী গ্রামের নাজমুল ব্যাপারির মেয়ে।
 
জানা গেছে, সকালে মাঠে খেলা করার সময় পাশ্ববর্তী ডোবায় পড়ে যায় শিশু নিহার। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গৌতম চন্দ্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/এএসএস