ব্রাহ্মণবাড়িয়া শহরের জগতবাজারের ব্যবসায়ী জহিরুল হক হত্যা মামলার প্রধান আসামি মোখলেছকে বিদেশে পালিয়ে যাবার সময় পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোখলেছ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাইনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ