বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১২

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারী।
 
বুধবার সকাল সাতটার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোল চত্বরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা মাইক্রোবাসের যাত্রী। 
 
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ