নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি বাজারে বুধবার ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তা রায়পুরা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চরসুবুদ্ধি বাজারের নাইটগার্ড সাহারাজ উদ্দিন জানান, বুধবার ভোরে চরসুবুদ্ধি বাজার দিয়ে একটি মাছবাহী পিকআপ নরসিংদী সদরের দিকে যাচ্ছিল তার সন্দেহ হলে পিকআপটি আটক করে। এ সময় পিকআপে থাকা ড্রামের ভিতর বস্তা দিয়ে মোড়ানো গাঁজার প্যাকেট দেখতে পান।
বস্তাগুলো রেখে চালক গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জব্দকৃত গাঁজার বস্তাগুলো থানায় নিয়ে আসেন।
ইত্তেফাক/এসএস