ফেয়ার ডিস্ট্রিবিউশনের সাথে সিক্রেট রেসিপি'র চুক্তি

আন্তর্জাতিক ফুডচেইন 'সিক্রেট রেসিপি' যেটি মালয়েশিয়ার ঐতিহ্যকে ধারণ করছে এবং সেই সঙ্গে  হালাল ও সুস্বাদু খাবার পরিবেশনে বদ্ধপরিকর।
 
বাংলাদেশে এর বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় কনজিউমার ও ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর এবং বিপণনকারী ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড-এর সাথে চুক্তিবদ্ধ হয়। বাংলাদেশে মালয়েশিয়ার সম্মানিত হাই কমিশনার, মহামান্য নুর আশিকিন বিনতে মোঃ তাইব, প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এফডিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর মিঃ রুহুল আলম আল মাহবুব এবং সিক্রেট রেসিপি এসডিএন বিএইচডি-র গ্রুপপ্রেসিডেন্ট দাতো সিম লিয়ং থুন-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
 
'সিক্রেট রেসিপি' মালয়েশিয়ার শীর্ষস্থানীয় এবং বৃহত্তম ক্যাফে চেইন। মালয়েশিয়ার জাবাতান কেমাজুয়ান ইসলাম (জাকিম) এটিকে হালাল হিসেবে আখ্যায়িত ও পুরস্কৃত করেন। এটি আন্তর্জাতিকভাবে ৪৪০টি শাখায় বিস্তৃত রয়েছে। এদের মনোমুগ্ধকর ২০ পদের ফিউশন ফুড, ৪০ পদের কেক ও পেস্ট্রি সহ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম এবং পানিয়, গ্রাহকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।
 
ইত্তেফাক/এসএস