চট্টগ্রামের পুরাতন ফিশারীঘাট এলাকায় যাত্রীবাহী টেম্পু উল্টে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কৃষ্ণ কুমার চন্দ (৪৫)। তিনি পাথরঘাটা বংশাল রোড এলাকায় বসবাস করতেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চাকতাই-কোতোয়ালী রুটের টেম্পুতে চড়ে বাসায় ফেরার সময় ফিশারীঘাট ব্রিজ এলাকায় যাত্রীবোঝাই টেম্পুটি উল্টে গেলে কৃষ্ণ কুমার চন্দ গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম