ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় চিহ্নিত অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য জেলা পুলিশ নতুন পদেক্ষপ গ্রহণ করেছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত বুধবার পুলিশের ইমিগ্রেশনকে চিঠি দিয়েছেন। চিঠিতে দেশের বিভিন্ন বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে অপরাধীরা যেন পালাতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে যাতে অপরাধীরা পালাতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বুধবার পুলিশ সুপার মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার ১২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
ইত্তেফাক/ইউবি