আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুদের পাশে দাঁড়ানো নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘ব্লকেড’।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই তরুণ চলচ্চিত্র নির্মাতা আরিফ ইউসুফ ও তসবির ইমাম।
উল্লেখ্য, একাত্তরের জুলাইয়ের ১১ তারিখ, পাকিস্তানের করাচি থেকে আমেরিকায় অস্ত্র নিতে যায় পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’। প্ল্যাকার্ড হাতে জাহাজ ঘিরে ফেলে তীব্র প্রতিবাদ জানায় কিছু আমেরিকান তরুণ। সেসময় বাংলাদেশে পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে তারা গড়ে তোলে জনমত। আর এই জনমত মার্কিন সরকারের নীতি থেকেও সরে আসতে সহায়তা করে।
সেদিনের সেই ঘটনাকে উপজীব্য করেই নির্মাণ করা হয়েছে ‘ব্লকেড’। পাকিস্তানি জাহাজ পদ্মা অবরোধের নেতৃত্বে ছিলেন রিচার্ড টেইলার। তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে ব্লকেড নামের একটি বই লেখেন। যেটা থেকে চিত্রনাট্য সাজানো হয়েছে।
ইত্তেফাক/এমএআর