মিরপুরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৫

 
রাজধানীর মিরপুরে ইয়াবা তৈরির কারাখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে মিরপুর দুই নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির কারখানার যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান উদ্ধার করেছে।  এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
গ্রেফারকৃতদের মধ্যে একজন রসায়নে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি ইয়াবা তৈরির কারখানা স্থাপন করেছেন। তার নাম জসিমউদ্দিন ওরফে শিমুল (৩২)। গ্রেফতারকৃত অন্যরা হলেন-সৈয়দ তরিকুল ইসলাম সুমন, আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ও ইশতি আজাদ ওরফে টুটুল। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার সহকারী কমিশনার হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা ইয়াবা কারখানার যন্ত্রপাতি স্থাপন করে সেখানে ইয়াবা তৈরি করছিল। এজন্য সেখানে কেমিস্টও নিয়োগ করা হয়েছিল। মিয়ানমার বা ভারত থেকে ইয়াবা না এনে তারা এসব ইয়াবা রাজধানীতে তৈরি করে পাইকারিভাবে বিক্রির উদ্যোগ নিয়েছিল। 
 
ইত্তেফাক/এএসএস