দেলদুয়ারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, সাত ভরি স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলার পশ্চিম পাড়ায় কালিদাস চন্দ্র মন্ডলের ছেলে প্রবাসী গোপাল চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, গোপাল চন্দ্রের স্ত্রী এক মাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। বুধবার রাতে পাঁচ/সাতজনের একদল ডাকাত গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে প্রায় সাত ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
 
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ