পীরগাছায় প্রাথমিক সমাপনীতে দুই পরীক্ষার্থী বহিষ্কার

রংপুরের পীরগাছা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
বুধবার বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বদলি পরীক্ষা দেয়ার অভিযোগে আমির হামজা ও আপেল মিয়া নামে দুই পরীক্ষার্থীকে আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা বিষয়টি স্বীকার করলে আর পরীক্ষা না দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।
 
ওই বিদ্যালয়ের কেন্দ্র সচিব শাহ মো. সাদেকুল ইসলাম বৃহস্পতিবার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুইজন বয়সে ছোট হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ