ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রায়মনি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, নিহত তৌহিদুল ইসলাম (৩৮) নেত্রকোনা জেলার বাসিন্দা।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, 'বুধবার একটি বাস তৌহিদুলের মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তৌহিদুল ঘটনাস্থলেই মারা যান।
 
ওসি জানান, তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে