পাকিস্তানে গুলিবিদ্ধ হলেন মঞ্চ অভিনেত্রী

দেশটা তো পাকিস্তান, ওখানে আক্রমণ হয় না এমন জায়গা, এমন সৌভাগ্যবান মানুষের সংখ্যা খুবই কম। এবার আক্রমনের শিকার হলেন মঞ্চ তারকা। লাহোরে কিসমত বেগ নামের ঐ মঞ্চ অভিনেত্রীকে গুলি করে আততায়ীরা।
 
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।
 
বলা হয়েছে, ওই অভিনেত্রী তার এক সঙ্গীর সঙ্গে গাড়িতে করে লাহোরে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে দুই অজ্ঞাত বন্দুকধারী তাদেরকে গুলি করে। এদিকে কিসমতের অবস্থা গুরুতর হলেও তার সঙ্গীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ডন।
 
ইত্তেফাক/এমএআর