সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু দম্পত্তিকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, উপজিলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের মতিয়ার গাজী ও তার স্ত্রী হাসিনা বেগম।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম মোড়ল ও মহিলা ইউপি সদস্য সেলিনা পারভিন জানান, রাত সাড়ে ১০টার দিকে র্যাব পার্শ্বেখালী গ্রামে মোফাজ্জেল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে বনদস্যু স্বামী ও স্ত্রীকে আটক করে। এ সময় দুইটি বন্দুক ও ৮৬ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
চেয়ারম্যান কাশেম মোড়ল আরো বলেন, ‘আটক মতিয়ার এবং তার দুই ভাই রফিকুল ও রবিউল সুন্দরবনে বনদস্যুতার কাজে জড়িত। আর মতিয়ারের স্ত্রী হাসিনা মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে সংগ্রহ করে থাকে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’
ইত্তেফাক/এএসএমইউ