বিগত ৫৪ বছরে জাপানের রাজধানী প্রথমবার নভেম্বর মাসে তুষারপাত হয়েছে। শহরের বাসিন্দারা রীতিমতো বিস্মিত হয়েছেন, এই সময়ে সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।
অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কারণে এই তুষারপাত হচ্ছে টোকিওতে। জাপানের প্রথম তুষারপাতের নাম হাৎসুয়ুকি, যা সাধারণত জানুয়ারিতে হয়। সর্বশেষ ১৯৬২ সালে নভেম্বরে তুষারপাতের নজির ছিল টোকিওতে। অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির কারণে গণপরিবহণে স্থবিরতা দেখা গিয়েছে। হাজারো মানুষ যানজটে আটকে ছিলেন। জাপানের আবহাওয়া অধিদফতর তুষারে ঢাকা রাস্তা ও বৈদ্যুতিক তারের বিষয়ে নাগরিক সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ