মালয়েশিয়ায় শিকারি'র বাণিজ্যিক প্রদর্শনী

মালয়েশিয়ায় বাংলাদেশী সিনেমা 'শিকারি'র বাণিজ্যিক প্রদর্শন করা হবে। আগামী রবিবার এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
কুয়ালালামপুরের জালান রাজা সড়কে 'ফেডারেল সিনেমা' প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রারম্ভিক প্রদর্শনী উদ্বোধন করা হবে।
 
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং মালয়েশিয়ার এমবিসি ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে তথ্যমন্ত্রী শুক্রবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস