লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াত নেতা মাওলানা সিহাব উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে কামালকে চর জাঙ্গালিয়া এলাকার হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে ও এর আগে দুপুরে মাওলানা সিহাব উদ্দিনকে ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।
মাওলানা সিহাব কমলনগর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও কামাল উদ্দিন সাবেক প্রচার সম্পাদক।
কমলনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৯/১০টি মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই