চ্যাম্পিয়নশিপ লিগে কারওয়ান বাজার ও ভিক্টোরিয়ার পয়েন্ট ভাগাভাগি

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে কারওয়ান বাজার প্রগতি সংঘ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাচটি।
 
এ ড্রয়ের ফলে ৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। ৭ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
 
ইত্তেফাক/এমএইচ