৩৫তম বিসিএসে নির্বাচিতদের ৫০ টাকায় স্বাস্থ্য পরীক্ষা

৩৫তম বিসিএস পরীক্ষা-২০১৫ সালের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিস-এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ৫০ টাকা ফিস জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
 
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর ২০১৬ হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে।
 
যেসব মেডিক্যালে ৫০ টাকা ফি জমা দিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে সেগুলো হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) , শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতাল। সরকারি ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ টাকা ফিস নির্ধারিত কোড নম্বরে জমা দিতে হবে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস