রামগড়ে বিজিবির ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল সন্ত্রাসীরা

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। 
 
পরে সন্ত্রাসীদের ফেলে যাওয়া গুলিভর্তি একটি  পিস্তল উদ্ধার করা হয়। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রামগড় উপজেলার ব্রতচন্দ্রপাড়া নামক স্থানে সন্ত্রাসীরা অবস্থান করছিল। খবর পেয়ে রামগড়স্থ ৪৩ বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।  বিজিবি সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে  যায়। পরে বিজিবি ওই ব্যাগ থেকে গুলিভর্তি  একটি  পিস্তল উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি