শার্শায় অস্ত্রসহ আটক ১

যশোর শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ২টি পিস্তলসহ মুরতাজুল মোড়ল ওরফে মুন্না (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
এ কিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মুন্না একই গ্রামের হারান মোড়লের পুত্র।
 
ইত্তেফাক/এসএস