সাভার ডিইপিজেড হাসিম প্লাজার সামনে বাসচাপায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে ওই বৃদ্ধ হাসিম প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে