চিপসের কৌটায় লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ বিমানের এক যাত্রীকে আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন (৩২) কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার নূর হোসেনের ছেলে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০ টায় নভোএয়ারের একটি বিমানের যাত্রী ছিলেন নুরুল আমিন। নিয়ম অনুযায়ী তার লাগেজ তল্লাশি করা হয়। স্ক্যানিং মেশিনের মাধ্যমে লাগেজের ভেতরে একটি কৌটায় ইয়াবা সনাক্ত করা হয়। পরে লাগেজের ভেতর থেকে কৌটাটি বের করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ আটকের পর তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নেয়ার আহ্বান মির্জা ফখরুল
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম