নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকায় আজ শুক্রবার ভোরে মোজাম্মেল হকের গ্যারেজে আগুন লেগে আটটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শহরের কুরপাড় এলাকায় আজ ভোরে অটোরিকশার গ্যারেজে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গ্যারেজসহ আটটি অটোরিকশা ভষ্মীভূত হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নির্মল সরকার জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে