সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাংলাদেশি জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় ৫ জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
শুক্রবার সকাল ৭টার দিকে ফরেস্টর মিঠু তালুকদারের নেতৃত্বে সুন্দরবনে হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলো- ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মুড়াখালী গ্রামের মৃত জিন্নান সরদারের ছেলে হোচেন সরদার, একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল সরদার, জামাল সরদারের ছেলে খয়রুল সরদার ও হারা সরদার খয়রুল সরদারের ছেলে কারিমুল সরদার। এ সময় একটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
খুলনা বিভাগীয় বন সংরক্ষক সাঈদ আলী জানান, সুন্দরবনে হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় ভারতের ৫ জেলেকে আটক করা হয়। তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/ইউবি