সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মাছ ধরার সময় মুক্তিপণ দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু নূরবাহিনী।
শুক্রবার ভোরে সুন্দরবনের নুচো খালী খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলো, মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের কালাম গাজীর ছেলে রশিদ গাজী ও ঈশ্বরীপুর ইউনিয়নের কেওড়াতলী গ্রামের ছফেদালীর ছেলে আজগর।
ফিরে আসা জেলে রব্বানী জানান, সুন্দরবনের নুচোখালী খাল থেকে ভোরে নূরবাহিনীর সদস্যরা দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মাকসুদুল আলম জানান, জেলে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
ইত্তেফাক/এমআর/ইউবি