হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া (৪৭) হত্যাকাণ্ডের অন্যতম হোতা মো. শ্রাবনুজ্জামান শ্রাবণকে (২৯) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাক্ষণগাঁ থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেফতারের পর সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে, আটককৃত শ্রাবণ আজাদ মিয়া হত্যায় জড়িত থাকার কথা কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের পাইপ ও পোশাক জব্দ করে পুলিশ।
আরো পড়ুন: আবরারকে চাপা দেয়া বাসটি চালাচ্ছিলেন কন্ডাকটর
সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান জানান, হত্যায় ১০ হাজার টাকা লেনদেনের একটি তথ্য আমার পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। যে, যারা জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।
গত ১৪ মার্চ রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন আজাদ মিয়া। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১৭ মার্চ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইত্তেফাক/জেডএইচ