খুলনাকে ১২০ রানের টার্গেট দিলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৩য় পর্বে খুলনা টাইটান্সকে ১২০ রানের টার্গেট দিলো বরিশাল বুলস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে  অধিনায়ক মুশফিকুর রহিমের ৩১ রানের উপর ভর করে ১১৯ রান করে বরিশাল।
 
এদিন বরিশালের হয়ে বড় স্কোর করতে পারেন না কেউই। শাহরিয়ার নাফিস করেন ২৩ রান।  খুলনার হয়ে একটি করে উইকেট পান মোশারফ হোসেন, শফিউল ইসলাম ও জুনায়েদ খান।
 
ইত্তেফাক/এমএইচ