‘তুমিময়’ নিয়ে গাইলেন কোনাল-তাহসান

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান-কোনাল একসঙ্গে গাইলেন। আরটিভি প্রযোজনায় ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তুমি যে আমার’ ছবিতে ‘তুমিময়’ শিরোনামে গানটিতে তারা গাইছেন। ‘তুমিময়’ শিরোনামের এ গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীত করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নাভেদ পারভেজ। 
 
কোনাল তাহসানের সঙ্গে গান গাওয়ার বিষয়টি নিয়ে বলেন, করপোরেট অঙ্গনে তাহসান ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন, তিনি আমাদের প্রজন্মের কাছে অনুকরণীয়। বরাবরই তাঁর গানের ভক্ত আমি। তাঁর সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়ায় নির্মাতাকে ধন্যবাদ দিতে চাই। 
 
ঢাকার নিকেতন ও পরীবাগের দুটি স্টুডিওতে এই দুই শিল্পীর কণ্ঠ ধারণ করা হয়েছে। গানটির চূড়ান্ত মিক্সিং হবে মুম্বাইয়ের বিখ্যাত তিতুুমীর স্টুডিওতে। গানটিতে যুক্তরাষ্ট্রের কিছু যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন।  
 
ইত্তেফাক/এমএআর