দশম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। একই বিভাগে মনোনীত ছিলেন আরও এক বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিক।
২৪ নভেম্বর ব্রিজবেনে আয়োজিত অনুষ্ঠানে মনোজ বাজপেয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা ডেভিড ওয়েনহাম ও সঞ্চালিকা অঞ্জলি রাও।
IMG0
হনসাল মেহেতার ছবি ‘আলীগড়ে’ প্রফেসর সিরাসের চরিত্রের জন্যই পুরস্কারটি পেয়েছেন মনোজ বাজপেয়ী। তবে এই প্রথম নয় এর আগেও এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন মনোজ বাজপেয়ী। তখন তাঁর ঝুলিতে ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’ ছবিটি। ইকোনোমিক টাইমস, ডেইলি সান।
ইত্তেফাক/এমএআর