আগামী ৩১ মার্চ ২০১৯ থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর আগে সিলেটবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছর ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইট এর সঙ্গে একটি সান্ধ্যকালীন ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা।
প্রথম বারের মতো বাংলাদেশে ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সাধারণের সুবিধার্থে সকালে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তে ট্রাভেল এজেন্টস সহ সিলেটবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন থেকে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট পরিচালিত হবে। এই রুটে প্রতিদিন সকাল ৭:০০টা, দুপুর ১২:৩৫ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা থেকে দু’টি পাতা একটি কুঁড়ির শহর সিলেট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সিলেট থেকে সকাল ৮:১০ মিনিট, দুপুর ১:৪৫ মিনিট ও রাত ৮:৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আগামী ৩১ মার্চ থেকে দুপুর ও সন্ধ্যার ফ্লাইট এর অতিরিক্ত সকালবেলা একটি ফ্লাইট পরিচালিত হবে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহত জাকারিয়ার দাফন সম্পন্ন
উল্লেখ্য, সিলেটবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছর ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইট এর সঙ্গে একটি সান্ধ্যকালীন ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা। বর্তমানে ঢাকা-সিলেট রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করে থাকে। অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
ইত্তেফাক/জেডএইচডি