শ্যুটিং স্পট: বাপ্পী-পরীর ‌‌‌‘আপন মানুষ’

ব্যস্ত সময় পার করছেন আলোচিত নায়িকা পরীমনি ও জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। পরী-বাপ্পী জুটির নতুন সিনেমার নাম ‘আপন মানুষ’। ইতোমধ্যে কক্সবাজারের সমুদ্র সৈকতে সিনেমাটির গানের শুটিং হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন শাহ আলম মন্ডল। 
 
কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং চলছে। আরও তিন চারদিন চলবে শুটিং। ছবিটি নিয়ে পরিচালক আশাবাদী। গত ঈদে মুক্তি দেয়ার কথা থাকলেও বেশকিছু কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে শুধু গানের শুটিং বাকি ছিল, আর শেষ করতেই কক্সবাজার শ্যুট। আসছে ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলেও জানা গেছে। 
 
কক্সবাজারের শ্যুটিংরে বিষয়টি অভিনেত্রী পরীমনি নিজেই নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেইসঙ্গে তিনি পিঙ্ক রঙের শাড়ি পরিহিত বিভিন্ন ভঙ্গিমায় কয়েকটি ছবি শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে। মজা করে শিরোনামও দিয়েছেন ‘পিঙ্কু পরী’।
IMG0
 
কক্সবাজারে ‘আপন মানুষ’র শ্যুটিংয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন নায়ক বাপ্পী চৌধুরী। 
 
পরীমনি-বাপ্পী ছাড়াও ‘আপন মানুষ’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর