ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মেহেদী হাসান রবিন জেলা শহরের চামড়াগুদাম এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভিতরে একদল দুর্বৃত্ত রবিনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত রবিনকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জীবন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
পুলিশের দাবি, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
 
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ