নাটোরে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

 
নাটোরের চাঁদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় খায়রুন নেছা (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নাটোর হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, সকালে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত খায়রুন নেছা চাঁদপুর কুরুয়া পাড়া গ্রামের মৃত হুসেন আলীর স্ত্রী বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে